শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে চাকরি খোয়ালেন মার্সেই কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ এএম
রবার্তো ডি জেরবি

রবার্তো ডি জেরবি

লিগ ওয়ানে গেল রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় মার্সেই। এ ম্যাচের পরই ছাঁটাই করা হয় দলটির ইতালিয়ান কোচ রবার্তো ডি জেরবিকে।

ফরাসি ক্লাবটি বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতায় এ ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি শেষ করেছে তারা।  

এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ২ ম্যাচসহ ৮ ম্যাচের ৫টিতেই হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নেয় মার্সেই। এরপর ঘরোয়া লিগেও জয়ের পথ থেকে ছিটকে পড়ে তারা; প্যারিস এফসির মাঠে ড্রয়ের পর, গেল রোববার পিএসজির মাঠে ওই তিক্ত অভিজ্ঞতা হয় দলটির।

এর দুই দিন পরই ছাঁটাই হলেন ডি জেরবি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে সফল অধ্যায় শেষে ২০২৪ সালের জুনে মার্সেইয়ের দায়িত্ব নেন তিনি।

৪৬ বছর বয়সি প্রাক্তন এই মিডফিল্ডারের কোচিংয়ে গেল মৌসুমে লিগ ওয়ানে রানার্সআপ হয় মার্সেই। এবার শিরোপা লড়াই থেকে আগেই অনেকটা পিছিয়ে পড়েছে দলটি। ২১ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মার্সেই। তাদের চেয়ে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসজি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে চাকরি খোয়ালেন মার্সেই কোচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close