রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপ জিতেই দশম শ্রেণির পরীক্ষার টেবিলে ভারতীয় ক্রিকেটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৭:৫৩ পিএম
ছবি: বৈভব সূর্যবংশী

ছবি: বৈভব সূর্যবংশী

অল্প সময়েই তারকা বনে যাওয়া ওপেনার বৈভব সূর্যবংশী কিছু দিন আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন। তবে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন পড়াশোনা নিয়ে।
  
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য এতদিন ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বৈভব। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তার দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা। তাই ক্রিকেট থেকে পড়াশোনায় মন দিয়েছেন ১৪ বছর বয়সী এই ওপেনার। 

বিহারের সমস্তিপুরের পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র বৈভব। তাকে নিয়ে অধ্যক্ষ নীল কিশোর বলেছেন, ‘ক্রিকেটের ২২ গজ ছেড়ে পড়াশোনার পিচে নেমেছে বৈভব। ওর মতো ক্রিকেটার আমাদের স্কুলের ছাত্র। এটা আমাদের গর্ব। তবে কোনো বাড়তি সুযোগ বা সুবিধা ও পাবে না। সহপাঠীদের সঙ্গে একই ভাবে পরীক্ষা দেবে।’

‘দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা স্কুলেই দেবে বৈভব। অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছে। স্কুলে এসেছিল। ওকে নিয়ে শিক্ষকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে। খানিকটা হইচই হয়েছে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে বাকিদের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, বৈভবের জন্যও তা-ই। বাড়তি কিছু নয়। এটা পড়াশোনার জায়গা। ক্রিকেট মাঠ নয়। সুতরাং সকলেই সমান আমাদের কাছে। পরীক্ষার সময় বৈভব শুধু আমাদের একজন ছাত্র।’
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বৈভব সূর্যবংশী    ভারতীয় ক্রিকেটার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close