শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
নেপালের বিদায়, শেষ আট নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজ চলমান টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। নেপালকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ে টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার-ফোর্ডদের বোলিং তোপে আট উইকেটে ১৩৩ রানের পুঁজি পায় নেপাল।=; যা মুম্বাইয়ের মত এমন কন্ডিশনে তেমন চ্যালেঞ্জিং পুঁজি না।

নেপালের হয়ে একমাত্র দীপেন্দ্র সিং আইরি বাদে কেউ বলার মত রান করতে পারেননি। আইরি ৪৭ বলে ৫৮ রান করেন, আর শেষ দিকে সোমপাল কামি করেন ১৫ বলে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার উইকেট পেয়েছেন জেসন হোল্ডার। বাকিরাও দারুণ বোলিং করেছেন। তবে, ম্যাথিউ ফোর্ড ছিলেন অসাধারণ। চার ওভারে ১০ রান খরচায় এক উইকেট নিয়েছেন তিনি।

উত্তরে ওপেনার ব্র্যান্ডন কিং ও শাই হোপের ব্যাটে দারুণ শুরু পায় ক্যারিবীয়রা। দলীয় ৪৩ রানে কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৭ বলে ২২ রান করে ফিরে যান তিনি। এরপর আর উইকেট হারায়নি তারা। শিমরন হেটমায়ারকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান হোপ।

অধিনায়ক হোপ ৬১ ও হেটমায়ার ৪৬ রানে অপরাজিত ছিলেন। ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

টানা তিন জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে এখন ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে তিন ম্যাচে তিন হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল নেপালের। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নেপাল   ওয়েস্ট ইন্ডিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close