রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
নির্বাচন ও ইসি
বিএনপি পেয়েছে প্রায় ৫০ শতাংশ ভোট, জামায়াত ৩২ শতাংশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য প্রকাশ করে।

ইসির তথ্যমতে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, যাদের প্রার্থীরা মোট ৩ দশমিক ০৫ শতাংশ ভোট অর্জন করেছে। সাতটি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন প্রার্থী মোট ভোটের ২ দশমিক ৭০ শতাংশ পেয়েছেন। গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী এই শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরদিন শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন কমিশন   বিএনপি   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close