শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
কিষাণের ঝড়ো ব্যাটিং, পাকিস্তানের বিপক্ষে ভারতের ১৭৫
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ৯:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় ওপেনার ইষাণ কিষাণ টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দিয়েছেন। ২০০’র বেশি করার সুযোগ থাকলেও মিডল অর্ডারের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে ভারত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যকুমার যাদব। উসমান তারিকের বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৩১ রান করেন তিনি। এছাড়া ১৭ বলে ২৭ রানে শুভাম দুবে ও শূন্যরানে অক্ষর প্যাটেল আউট হন। আর ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন রিংকু সিং।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইম আইয়ুব। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন সালমান আলী আগা, উসমান তারিক ও শাহিন শাহ আফ্রিদি।

ইষাণ কিষাণের আক্রমণাত্মক ব্যাটিং ভারতের জন্য দৃঢ় সূচনা এনে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতার কারণে দল ২০০ রান পেরোতে পারেনি। পাকিস্তানও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে, কিন্তু কিষাণের ইনিংস ভারতকে আশা জাগাচ্ছে।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  কিষাণ কিষাণ ঝড়ো ব্যাটিং   পাকিস্তান   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close