শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
খেলাধুলা
যুক্তরাষ্ট্রের কাছে হেরে সুপার এইট থেকে বাদ নামিবিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ১ ম্যাচ হাতে রেখেই সুপার এইটের দৌড় থেকে বাদ পড়ল নামিবিয়া। জিতে আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র, যদিও আশাটা খুবই ক্ষীণ। গ্রুপপর্বের সব কয়টি ম্যাচ খেলে ফেলায় তাদের সুপার এইট নির্ভর করছে ভারত ও পাকিস্তানের ওপর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারত ও পাকিস্তান  কলম্বোয় মুখোমুখি হয়েছে। এটিসহ তাদের প্রত্যেকের ম্যাচ বাকি দুইটি করে। দুই দল ১টি করে ম্যাচ জিতলেই যুক্তরাষ্ট্রের আশা শেষ হয়ে যাবে। নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতে নেট রানরেট যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল করতে পারলেও মোনাঙ্ক প্যাটেলদের বিদায় নিশ্চিত হবে।

রোববার ভারতের চেন্নাইয়ে যুক্তরাষ্ট্র নামিবিয়াকে হারিয়েছে ৩১ রানে। তাদের ১৯৯ রানের উত্তরে নির্ধারিত ওভার শেষে ১৬৮ রান করতে পেরেছে নামিবিয়া। তিন ম্যাচের মধ্যে তারা একটিও জিততে পারেনি।

যুক্তরাষ্ট্রের আশা বাঁচিয়ে রাখার নায়ক সঞ্জয় কৃষ্ণমূর্তি। তার ৩৩ বলে ছয় ছক্কায় ৬৮ রানের ইনিংসের বদৌলতেই চার উইকেটে ২০০’র কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্রের সংগ্রহ। অধিনায়ক মোনাঙ্কও গুরুত্বপূর্ণ রান তুলেছেন। ৩০ বলে তিন ছয় ও সমানসংখ্যক চারে ৫২ রান করেছেন এ ওপেনার। বাকিদের মধ্যে মিলিন্দ কুমার ২৮ ও শায়ান জাহাঙ্গীর ২২ ও সাইতেজা মুকামেলা ১৭ রান করেন।

উত্তরে নামিবিয়া ওপেনার লরেন স্টিনক্যাম্প ৫৮ রান করলেও বাকিরা যোগ্য সঙ্গ দিতে পারেননি। জেজে স্মিত ৩১, নিকোল লফটি ২৮, ইয়ান ফ্রাইলিঙ্ক ১৯ ও জেন গ্রিন ১৮ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন এখন পর্যন্ত আসরের সেরা বোলার শ্যাডলে ফন শ্যালকিক। চার ম্যাচে তার শিকার ১৩ উইকেট।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   সুপার এইট   নামিবিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close