শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
খেলাধুলা
অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো শ্রীলঙ্কা। 

অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে হারায় বেশ বিপদেই পড়েছে অজিরা। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে বসতে হবে নেট রানরেটের হিসাব-নিকাশে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। তিনে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। আর তলানিতে থাকা ওমানের সংগ্রহে নেই কোনো পয়েন্ট।

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। এরপরও দলকে চাপে পড়তে দেননি ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এই দুই ব্যাটার মিলে গড়েন ৯৭ রানের বিশাল জুটি। তাতেই জয়ের দিকে এগোতে থাকে লঙ্কানরা। ফিফটি পূরণের পর ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস।

এদিকে আপনতালে খেলতে থাকেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দেন পাভান রত্নায়েক। এই দুই ব্যাটারের অপ্রতিরোধ্য ৭৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এদিকে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন রত্নায়েক।

এর আগে কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রন জানান লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন দুই অজি ওপেনার। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭০ রান পায় অস্ট্রেলিয়া।

দুনিথ ভেল্লালাগের করা ইনিংসের নবম ওভারের তৃতয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ট্রাভিস হেড। তাতেই থামে ১০৪ রানের জুটি। মাত্র ২৭ বলে ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন এই বাঁহাতি ব্যাটার। ২৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিচেল মার্শও। তার ইনিংস থামে ৫৪ রানে। ২৭ বলে খেলা ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দ্রতই সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রিন (৭ বলে ৫) ও টিম ডেভিড (৫ বলে ৬)।

এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন জশ ইংলিশ। কিন্তু বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র ১৫ বলে ২২ রান করে আউট হন তিনি। আর ইংলিশের ইনিংস থামে ২২ বলে ২৭ রানে। এছাড়া স্টয়নিস ৪, কনোলি ৩ ও অ্যাডাম জাম্পা ১ রান করেন। আর রানের দেখা পাননি বার্টলেট ও নাথান এলিস। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৮১ রানে।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুশান হেমন্ত। ৪ ওভারে ৩৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা। আর একটি করে উইকেট পান তিনজন বোলার।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া    সুপার এইট    শ্রীলঙ্কা   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close