শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
খেলাধুলা
সুপার এইটে জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝড়ের কারণে বল মাঠে গড়ানো তো দূরের কথা, টস পর্যন্ত হলো না। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। আর তাতে কপাল পুড়ল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে গ্রুপ বি’র আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ২০২১ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এদিকে, এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাওয়া ১ পয়েন্ট সুপার এইটে তুলে দিয়েছে জিম্বাবুয়েকে। তিন ম্যাচে দুই জয় ও পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে সর্বমোট পাঁচ পয়েন্ট অর্জন করেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই পয়েন্ট। অর্থাৎ, অজিরা যদি শেষ ম্যাচে জয় পায় আর জিম্বাবুয়ে হেরেও যায়, তারপরও তাদের ছাড়িয়ে যেতে পারবে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

তিন ম্যাচে তিন জয় নিয়ে এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে সহস্বাগতিক শ্রীলঙ্কা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুপার এইটে জিম্বাবু   টি-টুয়েন্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close