শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
প্লে-অফের প্রথম লেগেই তুর্কি ক্লাবের কাছে বিধ্বস্ত জুভেন্টাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ৪ গোল, ইস্তাম্বুলের র‍্যামস পার্কে দুর্দান্ত প্রত্যাবর্তনে জুভেন্টাসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে বড় সুবিধা নিয়ে নিল গালাতাসারাই।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতের ম্যাচে প্লে-অফের প্রথম লেগে জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিলো তুরস্কের ক্লাবটি।

ম্যাচ শুরুর ১৫তম মিনিটেই গ্যাব্রিয়েল সারার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে, ১ মিনিটের মধ্যেই সমতা ফেরান তেউন কুপমেইনার্স। ৩২তম মিনিটে ফের গোল করে ইতালির ক্লাবটিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধে জুভেন্টাসের নিয়ন্ত্রণই বেশি চোখে পড়েছিল। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র।
 
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় কাছ থেকে গোল করে সমতা ফেরান নোয়া ল্যাং। ঘণ্টার কাঁটা পেরোতেই ডিফেন্ডার দাভিনসন সানচেজের গোলে এগিয়ে যায় গালাতাসারাই। পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে জুভেন্টাসের জন্য, যখন বদলি হিসেবে নামার ২২ মিনিট পর হুয়ান কাবাল লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণভাগে আরও ভাঙন ধরে ইতালিয়ানদের।
 
জুভেন্টাসের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ল্যাং। ম্যাচের ৮৬ মিনিটে সাচা বোয়ের কোণাকুণি শটে ব্যবধান ৫-২ করেন স্বাগতিকরা।
 
এ জয়ে তুরিনে ফিরতি লেগের আগে তিন গোলের বড় লিড পেল গালাতাসারাই। ২০১৪ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোয় ওঠার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। অন্যদিকে, দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস এখন বিদায়ের শঙ্কায়। ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে হলে নিজেদের মাঠে অসাধারণ পারফরম্যান্সই দেখাতে হবে ইতালির ক্লাবটিকে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তুর্কি ক্লাব   জুভেন্টাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close