শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
খেলাধুলা
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
  
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসি বাবুরবাজার মাঠে কাশফিয়া স্পোটিং ক্লাব, পাচাউন বনাম মেডিসিন গ্যালারি স্পোর্টিং ক্লাব, ভূনবীর এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মো. শের আলী হেলাল চৌধুরী, এনটিভির স্টাফ রির্পোটার এস এম উমেদ আলী, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি সাইফুল আক্তার লিখন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার মো. ইমাদ উদ্দিন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজাহান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক নয়াদিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রাকিব। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ।
 
খেলা শুরুর আগ থেকেই মাঠে ভিড় জমায় বিভিন্ন এলাকার হাজারো দর্শকরা। দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় নেমে পড়ে। পাল্টাপাল্টি আক্রমণে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ট্রাইবেকারে কাশফিয়া স্পোটিং ক্লাব, পাচাউন ২-০ গোলে বিজয় লাভ করে। চমৎকার পাসিং ও দৃষ্টিনন্দন গোলের মধ্য দিয়ে উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয় তারা।
 
খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে প্রথম পুরষ্কার ফ্রিজ ও রানারআপ দলকে একটি টিভি ও ট্রফি বিতরণ করা হয়। এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এ ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    ওসমান হাদি    ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close