রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
খেলাধুলা
বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন কোচ সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম
আসিফ নজরুল

আসিফ নজরুল

প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যাবাদী। টি-২০ বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটারদের ছিল না। বিশ্বকাপ নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের প্রতিক্রিয়ার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমনকি অভিভাবক হয়ে সেদিন আসিফ নজরুল ক্রিকেটারদের সামান্য সমবেদনাও জানাননি বলে মন্তব্য করেন সালাউদ্দিন।

গেল ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বাংলাদেশের চলমান টি-২০ বিশ্বকাপে না খেলা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘আমাদের (অন্তর্বর্তী সরকারের) কী সিদ্ধান্ত! সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আত্মত্যাগ করে...।’

আসিফ নজরুলের এমন বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমকে এ বিষয়ে তিনি বলেন, 

‘উনি একেবারে এমন মিথ্যা কথা বলছেন! আমি নিজেও শিক্ষক মানুষ, শিক্ষকরাতো মিথ্যা কথা একটু কম বলে। উনি খাড়ার উপর এভাবে মিথ্যা বলবেন, আমি ভাবতেও পারছি না! আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব।’
 
একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটাররের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন। নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশে। তবে, দায়িত্বপ্রাপ্তরা আরও বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে। কিন্তু তা না করে আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের উপর। যা খেলতে না পারার কষ্টের চেয়েও বেশি আঘাত লেগেছে টাইগারদের মনে। এবার ক্ষোভ ঝাড়লেন সিনিয়র সহকারি কোচ।
 
তিনি বলেন, ‘উনি (আসিফ নজরুল) এভাবে ইউটার্ন নেবেন! উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষ। উনি এভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা মানতে পারছি না। উনি কী বলে আসলো, আর এসে কী ইউটার্নটা নিলো!’
 
ক্রিকেটারদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন থাকে অনেক। নতুনদের কাছে আরও বিশেষ। মেগা আসর হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েন দুই ক্রিকেটার। তাদের আবারও ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল সালাউদ্দিনের।
 
তিনি বলেন, ‘একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে এখানে তার ২৭ বছরের স্বপ্ন নিয়ে আসছে। স্বপ্নটা এক সেকেন্ডে আপনি নষ্ট করে দিলেন। যদি ক্ষতির কথা বলেন, তাহলে শুধু ব্যক্তিগত ক্ষতির কথা বলব না। আমার দুটো খেলোয়াড়, পাঁচদিন ধরে কোমায় থাকার (মানসিকভাবে) অবস্থায় চলে গিয়েছিল। আমরা যে ওদের টুর্নামেন্ট আয়োজন করে মাঠে ফিরিয়ে আনছে পারছি ওটাই বেশি। আমার মনে হয়, কোচিংয়ে এটা আমার সবচেয়ে বড় সাফল্য। দেশের স্বার্থে অনেক কিছু বিসর্জন দিতে রাজি আছি, ছেলেরাও রাজি আছে। কিন্তু আমি কি ছেলেটার মাথায় হাত বুলিয়ে (সান্ত্বনা) দিয়েছি? সেটা করলে অনেক কিছু মানা যায়।’
 
এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও দেখাচ্ছে দারুণ চমক। ভারত-শ্রীলঙ্কার উইকেটের আচরণও বেশ ভালো। এমন একটা বিশ্বকাপ মিস করে আক্ষেপে পুড়ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল লিটনের।
 
সালাউদ্দিন বলেন, ‘কলকাতা আর শ্রীলঙ্কার উইকেটটা দেখে মনে হলো, আমরা হয়তো এ উইকেটে ভালো করতে পারতাম। খেলার মান যেমন দেখছি, মনে হচ্ছে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। শুধু চিন্তা করে দেখেন, বিশ্বকাপ খেলব আমরা, আমারাতো এক বছর আগে থেকেই স্বপ্ন দেখছি। যে অধিনায়ক, খেলোয়াড়টা এক বছর আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল, তার জন্য এটা কতটা বেদনাদায়ক, এটা সেই ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই অনুপ্রেরণা দিই, বকাঝকা করি, দিনশেষে তো তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে।’
 
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে দ্রুতই এই কষ্ট কাটিয়ে উঠুক ক্রিকেটাররা- এমন প্রত্যাশাই সালাউদ্দিনের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ ইস্যু   আসিফ নজরুলকে মিথ্যাবাদী   কোচ সালাউদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close