সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত, ককটেল-বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহ আলম (৩৩) নামে পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ওই দুর্বৃত্তদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যাতে পাঁচটি ককটেল ও একটি বোমা পাওয়া যায়।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবখালী পকেট গেটে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেট এলাকায় মোবাইল ডিউটি করছিলেন তারা। ৪-৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি পালন করছিলেন। এ সময় চার যুবক দুইটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যান। হঠাৎ একজন তার কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করেন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাদের পিছু নিলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান তারা।
 
তিনি বলেন, ‘ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া গেছে। সেগুলো বোম ডিস্পোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সে যাত্রাবাড়ী থানায় পরিবহন শাখায় কর্মরত।’
  
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যাত্রাবাড়ী   পুলিশ সদস্য   দুর্বৃত্তদের ছুরিকাঘাত   ককটেল   বোমা উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close