শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
রাজধানী
জনপ্রশাসন সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যানের ঝিলমিল প্রকল্পের স্থাপনা পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সরকারি কর্মচারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের ৬ নম্বর সেক্টরে নির্মাণাধীন অস্থায়ী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তারা এ পরিদর্শন করেন।

পরবর্তী মো. রিয়াজুল ইসলাম প্রকল্পের ২ নম্বর সেক্টরে নির্মাণাধীন রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। 

এ সময় তারা সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান; রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহিনুর আলম; সদস্য (উন্নয়ন) মো. এরাদুল হক; প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান; প্রকল্প পরিচালক মো. হাফিজুল ইসলাম; উপ-প্রকল্প পরিচালক তানজিনা আফরিন; সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, মো. আলমগীর হোসেন ও মর্জিনা বেগম, উপসহকারী প্রকৌশলী নুরুল আজাদ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জনপ্রশাসন সিনিয়র সচিব   রাজউক চেয়ারম্যান   ঝিলমিল প্রকল্প   স্থাপনা পরিদর্শন   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close