রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন রয়েছেন। এ ছাড়া, বৈষম্যবিরোধী মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঠিকাদার আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নৈরাজ্য প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ঢাকা েমট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনে ১৩ জন, সন্ত্রাসবিরোধী আইনে
ছয়জন, নারী ও শিশু নির্যাতন আইনে একজন, মাদক আইনে একজন ও পরোয়ানাভুক্ত দুইজন রয়েছেন।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনই এ অভিযান চলবে।
মোহাম্মদপুর থানা ওসি (অপারেশন) মো. মফিজ উদ্দিন বলেন, “মোহাম্মদপুর এলাকায় প্রতিদিনের মতো নিয়মিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না।”
কেকে/এমএ