শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
নির্বাচন ও ইসি
স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, যা বলছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।

তিনি বলেন, ‘স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তা নির্ধারণের পরই সিটি করপোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি।’

বর্তমানে অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও সংসদ এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান আব্দুর রহমানেল।

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সাংসদদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করার বিধান অনুযায়ী ভোট করা হবে।’

‎এ সময় বগুড়া-৬ ও শেরপুর-৩’-এর উপনির্বাচন ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্থানীয় সরকার নির্বাচন   দলীয়   নির্দলীয় প্রতীকে  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close