শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
গণমাধ্যম
সংবাদপত্র সেবী বহুমুখী সমবায় সমিতির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম
মো. মমিনুল ইসলাম

মো. মমিনুল ইসলাম

সংবাদপত্র সেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মো. মমিনুল ইসলাম  সভাপতি ও মো. মোসলেম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি মো. মোতালেব খান, যুগ্মসম্পাদক মো. আবুল কাশেম মোল্লা, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সদস্য মো. খোরশেদ আলম ও মো. মোবারক হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ও ১২ জানুয়ারি সাতটি মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১৪ জানুয়ারি প্রার্থীরা সাতটি মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র ১৫ জানুয়ারি নির্বাচনি তফসিল অনুযায়ী নির্বাচন কমিটি যাচাই-বাছাই করে। ১৮ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকার বিরুদ্ধে কোন আপিল আবেদন দাখিল না হওয়ায় ২৬ জানুয়ারি বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ২৭ জানুয়ারি কোন প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একই পদে একাধিক প্রতীক দাবি না করায় চাহিদাকৃত প্রতীকই বরাদ্দকৃত প্রতীক হিসেবে ২৮ জানুয়ারি তালিকা প্রকাশ করা হয়। 

২৯ জানুয়ারি প্রতিদ্বন্ধী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির ১ ফেব্রুয়ারি সভার সিদ্ধান্ত ও সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০)’-এর ৩২ (১) বিধান মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকার ভিত্তিতে সভাপতি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির গত ১ ফেব্রুয়ারি ১১ নম্বর সংশোধিত নোটিশ ও সভাপতি নির্বাচন কমিটির ২ ফেব্রুয়ারির নির্বাচন/২৬-০৮ নম্বর পত্রের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভায় নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংবাদপত্র সেবী বহুমুখী সমবায় সমিতি   নতুন ব্যবস্থাপনা কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close