মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
অর্থনীতি
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল নিয়ে সচিবালয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তিনি সচিবালয়ে ঢুকেন। এরপর চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের (চবক) নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) বিষয়ে বৈঠকে বসেন।

সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে একটি সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নিয়েছেন অর্থ মন্ত্রী, নৌ মন্ত্রী, আইন মন্ত্রী ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

এর আগে গত সপ্তাহে এ বিষয়ে অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবসহ ১৫ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সবাই উপস্থিতি থাকবেন আজকের বৈঠকে। দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ হবে বনানীর কড়াইল বস্তি, পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে।


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বন্দর   কনটেইনার টার্মিনাল   সচিবালয়ে বৈঠক   প্রধানমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close