বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
খেলাধুলা
বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ, এপ্রিলে বিপিএল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে স্থান করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ৷ 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা।

২০২৫ সালে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো সিরিজ খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। এবার অবশ্য সেই ভুল করছে না বিসিবি। মেগা টুর্নামেন্টের প্রস্তুতির জন্য স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রেখেছে বিসিবি। তবে, সিরিজের দিনক্ষণ নিয়ে কিছু জানাননি রুবাবা।

এছাড়া, বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এবার থেকেই শুরু হচ্ছে নারী বিপিএল। আগেই বিসিবি জানিয়েছে, আগামী ৪ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এবার  রুবাবা জানালেন, টুর্নামেন্টের পর্দা উঠবে চট্টগ্রামে। সেখানে প্রথম পর্ব শেষ করে খেলা ফিরবে ঢাকায়।

বিপিএলের পরিকল্পনা নিয়ে রুবাবা বলেন, ‘নারী বিপিএলে তারকা বিদেশি ক্রিকেটারদের রাখার চেষ্টা করবে বিসিবি। সম্প্রতি ভারতের সাথে ক্রিকেটীয় দ্বৈরথ চললেও নারী বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের জন্য দরজা খোলা থাকবে।’

বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি সংক্রান্ত জটিলতা শুরু থেকেই একটি বড় সমস্যা। সেই জটিলতা দূর করতে নারী বিপিএলে আর্থিক লেনদেনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রুবাবা। 

এছাড়া নারী ক্রিকেটকে সঠিকভাবে মূল্যায়ন করে—এমন প্রতিষ্ঠানই ফ্র্যাঞ্চাইজি পাবে বলে জানান তিনি।

এদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, এপ্রিলে শুরু হওয়া নারী বিপিএলে দল হবে ৩টি। জাতীয় দলের ৩ তারকা নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি নেতৃত্ব দেবেন এই তিন দলকে। তারাই হবেন আইকন ক্রিকেটার।

আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। এছাড়া দেশীয় ক্রিকেটারদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সাত, পাঁচ ও তিন লাখ টাকা করে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   বাংলাদেশম স্কটল্যান্ড   নেদারল্যান্ডস সিরিজ   বিপিএল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close