শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আর কয়েক মাস পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে স্থান করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দল ইরান। তবে, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিলেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের গণমাধ্যম তেহরানে সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

সাক্ষাৎকালে মেহেদী তাজ বলেন, আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাবো। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’

ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ‍্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।

শনিবার ইরানে হামলার পর ইরান প্রো লিগের ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। বছর খানেক আগেও ইরানে হামলা করেছিল ইসরায়েল। তখনও বিরূপ প্রভাব পড়েছিল দেশটির ক্রীড়াঙ্গনে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   বিশ্বকাপ   না খেলা   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close