শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
খেলাধুলা
শঙ্কা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন মুশফিক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদিতে উমরাহ পালন শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণ করলে সৌদি আরবে আটকা পড়েন মুশফিক। অবশেষে সোমবার (২ মার্চ) সকালে দেশে ফিরেছেন তিনি।

উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে সৌদিতে অবস্থান করছিলেন মুশফিক।

তবে রোববার (১ মার্চ) দিবাগত রাতে একটি পোস্ট দিয়ে মুশফিক জানান, বাড়ির পথে আসছেন তিনি। তখন ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।’

অবশেষে সোমবার সকাল ১০টায় ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বাংলাদেশের এই ক্রিকেটার।

এর আগেই রোববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, মুশফিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তিনি। আমিনুল জানিয়েছেন, আগামীকালই দেশে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শঙ্কা   মধ্যপ্রাচ্য সংঘাত   মুশফিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close