রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
জয় পেয়েও শেষরক্ষা হলো না বার্সেলোনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৩৪ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে জয় পেলেও শেষরক্ষা হলো না বার্সেলোনার। প্রথম লেগে ৪-০ গোলে জয়ে ফাইনালে জায়গা করে নিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০১৩ সালের পর এই প্রথম কোপা দেল রে’র ফাইনালে উঠলো দিয়েগো সিমেওনের দল।

প্রথম লেগে বড় ব্যবধানে জেতার সুবিধা নিয়েই মঙ্গলবার (৩ মার্চ) রাতে কাতালানদের মাঠে নামে অ্যাতলেটিকো।

তবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। অতিরিক্ত সময়ে ম্যাচ নিতে কমপক্ষে চার গোল প্রয়োজন ছিল তাদের। ৩০তম মিনিটে তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল কর্নার থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু ক্রস বাড়ান, সেখান থেকে ১৮ বছর বয়সী মিডফিল্ডার মার্ক বার্নাল জালে পাঠান বল। চোট পাওয়া ফ্রেঙ্কি ডি ইয়ং এর স্থলাভিষিক্ত বার্নাল দুই অর্ধেই গোল করে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান স্বাগতিকদের।
 
প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর পেদ্রিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে রাফিনিয়া গোলরক্ষক হুয়ান মুসোর বিপরীত দিকে শট নিয়ে ব্যবধান ২-০ করেন। বিরতির পরও একের পর এক আক্রমণে চাপে রাখে বার্সা। তবে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে লড়াইয়ে রাখেন অ্যাতলেটিকো গোলরক্ষক  হুয়ান মুসোর। পেদ্রি, বার্নাল ও ইয়ামালের একাধিক প্রচেষ্টা রুখে দেন তিনি।

৭২তম মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্নাল। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-০। আর একটি গোল পেলেই অতিরিক্ত সময়ে যেত ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত আর জাল খুঁজে পায়নি বার্সা। ফলে হারলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত হয় অ্যাতলেটিকোর।
 
ম্যাচ শেষে মুসো বলেন, ‘আমরা ফাইনালে, এটাই গুরুত্বপূর্ণ। জানতাম কঠিন হবে। তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। কিন্তু দুই লেগে আমরা বেশি গোল করেছি, সেটাই আসল।’
 
তবে হারলেও দল নিয়ে গর্বিত রাফিনিয়া। তিনি বলেন, ‘এমন ম্যাচে দলকে নিয়ে গর্বিত না হয়ে পারা যায় না। এভাবে খেলতে পারলে মৌসুমের শেষটা দারুণ হবে।’

ফাইনালে অ্যাতলেটিকোর প্রতিপক্ষ নির্ধারিত হবে বুধবারের অন্য সেমিফাইনালে। যেখানে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে সোসিয়েদাদ।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  বার্সেলোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close