শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
ম্যাগুয়েরের ১৫ মাসের কারাদণ্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম
হ্যারি ম্যাগুয়ের

হ্যারি ম্যাগুয়ের

ফুটবলার হ্যারি ম্যাগুয়েরকে ১৫ মাসের স্থগিত সাজা দিয়েছেন গ্রিসের একটি আদালাত। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার ২০২০ সালে মাইকোনোস দ্বীপে মারামারিতে জড়িয়েছিলেন। ওই ঘটনায় বুধবার (৪ মার্চ) তাকে এই সাজা দেওয়া হয়।

ম্যাগুয়েরের বিরুদ্ধে সরকারী কর্মচারীদের সাথে ‘কম’ গুরুতর মারামারিতে জড়ানো, গ্রেপ্তার এড়ানোর চেষ্টা ও ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে, এই রায়ের সময় তিনি উপস্থিত ছিলেন না।

ম্যাগুয়ের সবসময়ই জোর দিয়ে বলেছেন যে, তিনি কোনো ভুল কাজ করেননি। তার প্রতিনিধিরা ব্যক্তিগতভাবে মামলার প্রক্রিয়া নিয়ে কিছু উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন।

এই ঘটনায় ম্যাগুয়েরকে ২০২০ সালে গ্রেপ্তার করা হয়েছিল। একই বছর ২১ মাস ও ১০ দিনের সাজা দেওয়া হয়েছিল, ছিল জরিমানাও। পরের দিনই তার আইনজীবী দল রায়ের বিরুদ্ধে আপিল করে। গ্রিক আইন অনুযায়ী এই আপিলের ফলে তার আগের দণ্ড বাতিল হয়ে যায় এবং পুরো মামলাটির নতুন করে বিচার হওয়ার সুযোগ তৈরি হয়।

ম্যাগুয়ের একাধিকবার অর্থ দিয়ে মামলা মীমাংসা করার সুযোগ পেলেও তা প্রত্যাখ্যান করেছেন। কারণ, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান। এরমধ্যেই ২০২৩-২০২৫ সালের মধ্যে চারবার মামলার রায় স্থগিত হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হ্যারি ম্যাগুয়ের   কারাদণ্ড   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close