শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
খেলাধুলা
বান্দরবানে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
    
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
  
এ সময় বাফুফের বান্দরবান জেলার আহ্বায়ক মো. জাবেদ রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। 

টান টান উত্তেজনাপূর্বক উদ্ধোধনী ম্যাচে বান্দরবান জেলা দল ২-০ গোলে রাঙামাটি জেলা টিমকে পরাজিত করে। অপরদিকে আরেকটি ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৩-০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে।
 
আয়োজকেরা জানান, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় এবারে কর্ণফুলী অঞ্চলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ ৮টি জেলার ফুটবল টিম অংশ নিচ্ছে। আগামী ১৪মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  অনূর্ধ্ব ১৭    ফুটবল   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close