রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
উত্তর কোরিয়ার কাছে পাঁচ গোল খেয়ে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।

আজ শুক্রবার (৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয় হাফেও উত্তর কোরিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। যার ফলে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজরা।

দ্বিতীয় হাফে তিনটি গোল করেছে উত্তর কোরিয়া। ম্যাচের ৬২তম মিনিটে কোরিয়াকে তৃতীয় গোলের স্বাদ দেন চা উন-ইয়ং। তার দুই মিনিট পরই কিম কিয়ং-ইয়ং চতুর্থ গোলটি করে। আর ৯০তম মিনিটে ইয়ন কিং পঞ্চম গোলটি করলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়।

এর পূর্বে, প্রথম হাফে প্রায় পুরোটা সময়ই কোণঠাসা ছিল বাংলাদেশ। তবে, প্রথমার্ধে যোগ করা সময়ের আগে গোল করতে পারেনি উত্তর কোরিয়া। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ-ঝং। দ্বিতীয় গোলটি আসে প্রথম গোলের দুই মিনিট পর। ডি বক্সে ঢুকে কোণাকুণি শটে জাল খুঁজে নেন কিম কিয়ং-ইয়ং।  

পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক মিলি দারুণ সব সেভ করেছেন। তার অসাধারণ সব সেভের কারণে বাংলাদেশ আরও বড় হার থেকে বেঁচেছে।

শক্তিমত্তায় উত্তর কোরিয়া থেকে বহুগুণ পিছিয়ে বাংলাদেশ দল। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১১২তম স্থানে, সেখানে উত্তর কোরিয়া রয়েছে ৯ নম্বরে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উত্তর কোরিয়া   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close