শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১১ মার্চ শুরু হবে সিরিজ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুরের জাতীয় স্টেডিয়ামে। এই সিরিজের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। 

আজ শুক্রবার (৬ মার্চ) বিবৃতি দিয়ে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ৪০০ টাকায় কেনা যাবে নর্দার্ন গ্যালারির টিকিট। একই দাম নির্ধারণ করা হয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের। ক্লাব হাউজ সাউথ ও নর্থ দুই ক্যাটাগরির টিকিটই ৬০০ টাকা করে।

১ হাজার টাকায় কেনা যাবে ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিট। ১ হাজার ২০০ টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম গ্র্যান্ড আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিটের।

অনলাইনে দর্শকরা আজ শুক্রবার থেকেই টিকিট কাটতে পারবেন। এ জন্য যেতে হবে ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি’ ঠিকানায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-পাকিস্তান সিরিজ   টিকিটের দাম   বিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close