রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ
‘মন্দভাগ্য’ হওয়ায় ফাইনালের আগে হোটেল পরিবর্তন করল টিম ইন্ডিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ঘিরে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দলের টিম ম্যানেজমেন্ট। ‘মেন ইন ব্লু’দের তৃতীয় শিরোপা জয়ের সম্ভাবনা বাড়াতে সব দিক থেকেই প্রস্তুতি জোরদার করা হয়েছে। এমনকি জ্যোতিষ কিংবা সৌভাগ্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় সাপোর্ট স্টাফের এক প্রভাবশালী সদস্য দল যে শহরেই খেলতে গিয়েছে, সেখানকার ধর্মীয় স্থানে গিয়ে আশীর্বাদ নিয়েছেন।

একইভাবে, সেমিফাইনালের আগে মুম্বাইয়ে ভারতীয় দলের অনুশীলন সেশন ৪৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছিল, যাতে চন্দ্রগ্রহণের ‘অশুভ প্রভাব’ এড়িয়ে যাওয়া যায়।

ফাইনালের আগে আহমেদাবাদে দলের হোটেলও পরিবর্তন করেছে বিসিসিআই। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না, তবে আগের হোটেলে থাকার সময় ভারত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছিল; ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ।

তাই ভাগ্য দেবী যেন এবার ভারতের দিকে হাসেন, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এনডিটিভি। 

দুই সপ্তাহ আগে আহমেদাবাদেই কালো মাটির পিচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ফাইনালে লাল মাটির পিচ বেছে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিন ধরনের পিচ রয়েছে; লাল মাটি, কালো মাটি এবং দুই মাটির মিশ্রণ। অন্যদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুধুই লাল মাটির পিচ থাকে, যেখানে ভারতীয় ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। সেই অভিজ্ঞতা থেকেই লাল মাটির পিচের দিকেই ঝুঁকতে পারে দল।

স্টেডিয়ামের একটি নির্দিষ্ট পিচ স্থানীয় কিউরেটররা বিশেষভাবে পরীক্ষা করে দেখেছেন। এমনকি বিসিসিআইয়ের সিইও হেমাং আমিনকেও সেখানে পর্যবেক্ষণ করতে দেখা গেছে। পরে সেই পিচটি ঢেকে দেয়া হয় এবং পাশের চারটি পিচও ঘিরে রাখা হয়।

ফাইনালের আগে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

ফাইনাল ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শকের সামনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন পুয়ের্তো রিকোর গ্র্যামি জয়ী গায়ক রিকি মার্টিন, ‘ডান্ডিয়া কুইন’ ফাল্গুনি পাঠক এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সুখবিন্দর সিং।


ফাইনাল ঘিরে বিশেষ ট্রেন সার্ভিস

ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদে যাওয়ার জন্য ভক্তদের চাহিদা বেড়ে যাওয়ায় বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। ম্যাচের দিন মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করা হবে। আহমেদাবাদগামী বিমানভাড়াও ইতোমধ্যে অনেক বেড়ে গেছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ভারত   ফাইনাল   হোটেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close