রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ট্রাম্পের সাথে দেখা করে সমালোচনার মুখে মেসির দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামির হোয়াইট হাউজ সফরটি আসলে অনেক আগেই নির্ধারিত ছিল বলে জানিয়েছেন ক্লাবটির কোচ হাভিয়ের মাসচেরানো। তাই এটিকে বিশেষ কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখার কিছু নেই। সম্প্রতি মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দলটি হোয়াইট হাউজ সফর করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে সমালোচনার মুখে পড়ার পর মাসচেরানো এ ব্যাপারে মুখ খুলেন।

তিনি বলেন, 'আমরা এখানে এসেছি এবং একটি প্রোটোকল মেনেছি। চ্যাম্পিয়ন দল হিসেবে হোয়াইট হাউজে আসা প্রায় একটি ঐতিহ্য। এটি অনেক আগেই ঠিক করা ছিল।'

হাভিয়ের মাসচেরানো জানান, এই সফরের তারিখটি আসলে আগেই নির্ধারিত ছিল। 

‘আসলে এটি নির্ধারিত ছিল আমরা যখন ওয়াশিংটনে ম্যাচ খেলতে আসব তখনই।’

রোববার (৮ মার্চ) ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তিনি এই কথা বলেন।

সাক্ষাতের বিস্তারিত সম্পর্কে মাসচেরানো বলেন, 'আমরা সেখানে কয়েক ঘণ্টা ছিলাম। হোয়াইট হাউজের ভেতরটা একটু ঘুরে দেখেছি, যতটুকু পারা গেছে। ট্রাম্পের সাথে যোগাযোগও ঠিক ততটুকুই ছিল, যতটা টেলিভিশনে দেখা গেছে, এর বেশি কিছু নয়।'

ইন্টার মায়ামির হোয়াইট হাউজ সফর ও ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎকে কিছু সমর্থক ও সমালোচক রাজনৈতিকভাবে  দেখছেন। যুক্তরাষ্ট্রে ট্রাম্প এখন খুবই বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই, তার সাথে ছবি তোলা বা সাক্ষাৎ করাকে অনেকেই রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে।

অনেক ফুটবল ভক্তের মতে, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত।

ইন্টার মায়ামির মত একটি জনপ্রিয় দল, যেখানে লিওনেল মেসি খেলেন, তারা যখন ট্রাম্পের সাথে দেখা করে, তখন সেটি স্বাভাবিকভাবেই বড় সংবাদ হয়ে যায় এবং কেউ কেউ মনে করেন খেলাধুলা রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্পের সাথে দেখা   সমালোচনার মুখে   মেসির দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close