শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
অর্থনীতি
মজুত সত্ত্বেও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা
জ্বালানি তেল, বাজার, অস্থিরতা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শনিবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মানুষের ভিড় কমেনি। সন্ধ্যার পর কয়েকটি পাম্প বন্ধ হয়ে যাওয়ায় চাপ বেড়েছে। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বৈশ্বিক বাজারের অনিশ্চয়তার কারণে গাড়িচালকরা বেশি করে তেল সংগ্রহ করছেন। ক্রেতাদের অভিযোগ, সীমিত বিক্রির নিয়ম পরিস্থিতি আরও সংকীর্ণ করেছে।

জ্বালানি তেল বিক্রির পরিমাণের সীমা বেঁধে দেয়ার পর ফিলিং স্টেশনগুলো দিনভর যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

তবে রোববার (৮ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর কিছু ফিলিং বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে তেল নিতে পারলেও কেউ কেউ খালি হাতে ফেরেন। যে কয়েকটা খোলা ফিলিং স্টেশন, রাতেও সেখানে সারিবদ্ধভাবে গাড়ি প্রবেশ করাতে দেখা যায়।

চালকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার কারণে তেল নিতে বেগ পেতে হচ্ছে তাদের। পাশাপাশি পর্যাপ্ত মজুত থাকার পরও ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছে না বলেও অভিযোগ করেন অনেকেই।

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে আবার ফেরত আসা লাগছে তাদের। মজুত থাকার পরেও তেল দিচ্ছে না অনেক স্টেশন। ৩০০ থেকে ৫০০ টাকার বেশি তেল নেয়া যাচ্ছে না।

এদিকে সরকারি নির্ধারিত তেলের সীমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাইড শেয়ার করা বাইকাররা। তাদের অভিযোগ, ট্রিপের কারণে তাদের অতিরিক্ত তেলের প্রয়োজন হয়।

পর্যাপ্ত তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন ফিলিং স্টেশনে কর্মকর্তারা। তারা জানান, সীমা বেধে দেয়ায় রোববার কম তেল বিক্রি হয়েছে।

মেঘনা ফিলিং স্টেশনের ইনচার্জ এস এম হাবিবুল্লাহ বলেন, “পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা সারাদিন আজকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতে পারবো। আমাদের কোনো স্বল্পতা নাই।”

সোনার বাংলা সার্ভিস স্টেশনের ম্যানেজার হিমালয় মন্ডল বলেন, “ভিড় যতই দেখছি ভিড় কিন্তু কমছে না। সকালে যে লাইন দেখেছি এখনও সেই লাইন। তাহলে আমরা যেগুলো সার্ভিস দিলাম সেগুলো তো কমার কথা।”

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করার কথা জানিয়েছে সরকার।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close