রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
খেলাধুলা
একটি গোলের অপেক্ষায় মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আরেকটি বড় মাইলফলকের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন।

শনিবার (৮ মার্চ) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মিয়ামি এমএলএস মৌসুমে তাদের দ্বিতীয় জয় পেয়েছে।

গত সপ্তাহে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর বিপক্ষে দুই গোল করেছিলেন মেসি। শনিবার বাল্টিমোরের এম অ্যান্ড টি ব্যাংক স্টেডিয়ামে ২৭তম মিনিটে চমৎকার এক চিপ শটে গোল করেন তিনি। এটি এই মৌসুমে তার তৃতীয় গোল।

মিয়ামির হয়ে এটি ছিল মেসির ৮০তম গোল। তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯। আর মাত্র একটি গোল করলেই তিনি ৯০০ গোলের বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

আট বার ব্যালন ডি'অর জেতা এই আর্জেন্টাইন তারকার বয়স আগামী জুনে ৩৯ হবে। তার ক্যারিয়ারে বার্সেলোনায় ৬৭২টি, পিএসজিতে ৩২টি এবং আর্জেন্টিনার হয়ে ১১৫টি আন্তর্জাতিক গোল রয়েছে।

এই জয়ে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন মিয়ামি তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার মিয়ামি দল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি হয়েছিল। এর দুই দিন পরেই এল এই জয়।

ম্যাচে ১৭তম মিনিটে মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো দে পলের দুর্দান্ত বাঁকানো এক শটে প্রথম গোল পায় মিয়ামি। এরপর দশ মিনিটের মধ্যে মাতেও সিলভেত্তির অসাধারণ থ্রু বল পেয়ে ডিসি ইউনাইটেডের গোলরক্ষক শন জনসনকে পেরিয়ে দ্বিতীয় গোল করেন মেসি।

বিরতির পর মাঠে ফিরে লড়াই শুরু করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে ইসরায়েলি ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত মিয়ামি শক্ত হয়ে দাঁড়ায় এবং জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close