শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই ক্ষেত্রেই বেড়েছে মূল্যস্ফীতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সার্বিক মূল্যস্ফীতি ফের বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। একই সময়ে অস্বস্তি বেড়েছে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও। খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় ধরনের মূল্যস্ফীতিতেই ঊর্ধ্বগতি দেখা গেছে।

আজ রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে, গেল জানুয়ারি মাসে যেটি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক শুন্য ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। জানুয়ারি মাসে যেটি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

এদিকে, জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক শুন্য ১ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশ।

এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ।

ফেব্রুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শুন্য ৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৭ শতাংশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাদ্য   খাদ্যবহির্ভূত   বেড়েছে মূল্যস্ফীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close