রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
খেলাধুলা
প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ পেলেন অ্যাথলেট মারিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৩০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

‘আয়রনম্যান’ খ্যাত অ্যাথলেট মোসা. ফেরদৌসি আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ দেওয়া হয়েছে।
 
সোমবার (৯ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার ও স্পন্সরশিপ দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, মারিয়ার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তারই নির্দেশে আজ আমরা মারিয়ার পাশে দাঁড়িয়েছি। শুধু মারিয়া নয়, তার মতো আরও যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় ইতিবাচক কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ।’

‘মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর নির্দেশ   আর্থিক পুরস্কার   স্পন্সরশিপ   অ্যাথলেট মারিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close