শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
খেলাধুলা
ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান : ক্রীড়ামন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে না ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী এ কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর থেকেই এমন সিদ্ধান্তের গুঞ্জন শোনা যাচ্ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে গিয়ে জাতীয় দলের খেলা সম্ভব নয়।

ফাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বিশ্বকাপে অংশ নেবে–মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আশ্বাস দিলেও দেশটি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, এই দুর্নীতিগ্রস্ত (মার্কিন) সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই।’

তিনি যোগ করেন, ‘গত আট বা নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। আমাদের কয়েক হাজার নাগরিক নিহত হয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণের আমাদের একেবারেই কোনো সুযোগ নেই।’

এ সিদ্ধান্তকে ফিফার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপে স্বাগত।

ইরান সরে দাঁড়ালে তাদের জায়গায় কে খেলবে—তা এখনো নিশ্চিত নয়। ফিফার নিয়ম অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু তাদেরই রয়েছে। ফিফার বিধিমালার ৬.৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যদি কোনও অংশগ্রহণকারী সদস্য সংস্থা ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা বাদ পড়ে, তাহলে বিষয়টি ফিফা তাদের নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফিফা চাইলে সংশ্লিষ্ট সংস্থার পরিবর্তে অন্য কোনো সংস্থাকে অংশগ্রহণের সুযোগ দিতে পারে।’

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে আগামী ১১ জুন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার কথা রয়েছে।

সূত্র : গোল.কম

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফুটবল বিশ্বকাপে   খেলবে না ইরান   ক্রীড়ামন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close