সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
খেলাধুলা
ন্যাশভিলের সাথে ড্র মায়ামির, অপেক্ষা বাড়ল মেসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে, ক্যারিয়ারের অনন্য মাইলফলক স্পর্শের অপেক্ষা আরও বাড়ল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে ন্যাশভিলের জিওডিস পার্কে অনুষ্ঠিত ম্যাচে মায়ামিকে ০-০ গোলে আটকে দেয় ন্যাশভিল। 

২ দলের মধ্যকার এই টাইয়ের ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় লেগে, যা আগামী ১৮ মার্চ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গত শনিবার (৭ মার্চ) ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৮৯৯তম গোল করেছিলেন মেসি। তাই, এই ম্যাচে ৯০০ গোলের অনন্য মাইলফলকে পৌঁছানোর সুযোগ ছিল তার সামনে। কিন্তু ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শকের দৃঢ়তায় সেই সুযোগ হাতছাড়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির একটি দারুণ শট ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচের আগে ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে এই প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয় ম্যাচে খেলেছিলেন তিনি; সেই সময়ে করেছিলেন ১২ গোল ও ৫টি অ্যাসিস্ট। তবে এদিন তাকে স্কোরশিটে উঠতে দেয়নি স্বাগতিকরা। গেল ৪ ম্যাচে এটি দ্বিতীয়বার, যখন কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি মেসি। এর আগে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৩-০ গোলের হারে তিনিও ছিলেন নিষ্প্রভ।
 
পরিসংখ্যানে অবশ্য ম্যাচে আধিপত্য ছিল মায়ামির। বল দখলে ৫৯ শতাংশ সময় এগিয়ে ছিল তারা। তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ন্যাশভিল। মোট ১৫টি শট নেয় স্বাগতিকরা, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়ামি নেয় ৮টি শট।
 
ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘দল ভালো খেলেছে, বিশেষ করে রক্ষণভাগে। ন্যাশভিলকে স্বাচ্ছন্দ্যে খেলতে দিইনি আমরা। এখানে খেলাটা সব সময়ই কঠিন, সেটা আমরা জানতাম। এখন নিজেদের মাঠে সমর্থকদের সামনে দ্বিতীয় লেগের অপেক্ষা।’
 
ন্যাশভিলের সেরা সুযোগটি আসে ম্যাচের ৬৫ মিনিটে। কর্নার থেকে আসা বল পেয়ে বক্সে হেড নেন রিড ব্যাকার হোয়াইটিং, তবে তা অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মায়ামি। সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনকে। তার জায়গায় নামেন গঞ্জালো লুজান। ফ্যালকনের চোটের অবস্থা জানতে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কোচ মাশ্চেরানো।
 
দ্বিতীয় লেগের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্লাব আমেরিকা অথবা ফিলাডেলফিয়া ইউনিয়নের। প্রথম লেগে ফিলাডেলফিয়াকে ১-০ গোলে হারিয়েছে ক্লাব আমেরিকা।
 
দুই লেগ মিলিয়ে যে দল বেশি গোল করবে, তারাই উঠবে শেষ আটে। দ্বিতীয় লেগেও যদি দুই দল সমতায় থাকে, তাহলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে এবং প্রয়োজনে টাইব্রেকারে।
 
এদিকে আগামী ৪ এপ্রিল নতুন ২৬ হাজার ৭০০ আসনের স্টেডিয়াম ‘নু স্টেডিয়াম’-এ প্রথম ম্যাচ খেলবে মায়ামি। সেখানে তাদের প্রতিপক্ষ থাকবে অস্টিন এফসি। তবে, তার পূর্বে মেসির সামনে সবচেয়ে বড় লক্ষ্য, ক্যারিয়ারের কাঙ্ক্ষিত ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়া।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ন্যাশভিল   মায়ামির   মেসির  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close