রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
খেলাধুলা
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেদী হাসান মিরাজ প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছেন। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ১ ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এমন সুযোগ হেলায় হারাতে চাইবে না টিম টাইগার্স। কেননা বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।

অন্যদিকে, পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজে টিকে থাকার। এক পরিবর্তন রয়েছে সফরকারী দলে। স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার হারিস রউফকে একাদশে নেওয়া হয়েছে।

প্রথম ম্যাচে পাকিস্তানের টপঅর্ডার গুঁড়িয়ে দিয়েছেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 


তিনি বলছিলেন, ‘এটা দুর্দান্ত শুরু ছিল। অনেক দিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতি ভালভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব।’

বাংলাদেশ একাদশ : 

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : 

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিরিজ জয়ের লক্ষ্য   টসে জিত   ফিল্ডিংয়ে বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close