শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করা মাজ সাদাকাতের কল্যাণে উড়ন্ত সূচনা পায়। দ্রুত ৫০ তুলে নেন সাদাকাত। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে, এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। তাকে আউট করার মাধ্যমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ১ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এখন ব্যাট করছেন সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সোয়া দুইটায় ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্যদিকে তাকে সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

মাত্র ৩১ বলে ব্যক্তিগত ৫০ তুলে নেন সাদাকাত। আর ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মাধ্যমে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রান করেন সাদাকাত। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৬টি চার ও ৫টি ছয়ে সাজানো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তানের ওপেনিং জুটি   মিরাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close