শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
অর্থনীতি
জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নিচ্ছে সরকার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি তুলে নিতে যাচ্ছে সরকার। ফলে সব ধরনের যানবাহনের জন্য তেল কেনায় আর কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা থাকবে না।

আজ রোববার (১৫ মার্চ) থেকে সব ধরনের যানবাহনের জন্য তেল কেনায় আর কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা থাকছে না।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের জন্য তেল বিক্রিতে রেশনিং চালু করে সরকার।

রেশনিং শুরুর সময় সরকারের নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারিত ছিল।

পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এ ব্যবস্থা আংশিক শিথিল করা হয়। রাইডশেয়ারিং চালকদের কথা বিবেচনায় মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে সামগ্রিক রেশনিং হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।

সবশেষে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আজ থেকে রেশনিং পদ্ধতি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে আগের মতোই কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই সব ধরনের যানবাহনের জন্য জ্বালানি তেল বিক্রি করা হবে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  জ্বালানি   তেল   রেশনিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close