রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লা লিগায় শিরোপা লড়াইয়ে প্রতিটি ম্যাচ এখন মহাগুরুত্বপূর্ণ। তেমনই এক ম্যাচে এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ৪-১ গোলে। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১–এ নামিয়ে এনেছে রিয়াল।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই তাই আলোচনা হওয়ার কথা ছিল রিয়াল-বার্সার দ্বৈরথ নিয়ে।

কিন্তু রোববার (১৫ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন রিয়ালের তুর্কি মিডফিল্ডার আরদা গুলের। রিয়ালের বড় জয়ের পথে ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক গোল করেছেন তিনি।

ম্যাচের ৮৯ মিনিটের খেলা চলছিল তখন। নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান রিয়াল তারকা গুলের। বল পায়ে সামান্য এগিয়ে এসে সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকেই শট নেন তিনি। ৬৮ মিটার দূর থেকে নেওয়া শটটি সামনে বেরিয়ে আসা গোলরক্ষক পেছনে ফিরে গিয়ে বাঁচানোর চেষ্টা করেও পারেননি।

ডাগআউটে দাঁড়ানো কোচ এবং গ্যালারির দর্শক—কারোরই যেন বিশ্বাস হচ্ছিল না! মাথায় হাত দিয়ে চোখেমুখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায় কোচ আলভারো আরবেলোয়াকে। অসামান্য এক গোল বটে! সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই গোলকে এখনই সেরা গোলের ‘পুসকাস অ্যাওয়ার্ড’ দেওয়ার দাবি জানিয়েছেন।

পুসকাস অ্যাওয়ার্ড পাক বা না পাক, গুলেরের এই গোল এরই মধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে। লা লিগা ইতিহাসে এটিই এখন যৌথভাবে সবচেয়ে দূর থেকে করা গোল। ২০০৪ সালে আন্তোনিও জোসে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন।

এ ছাড়া ১৯৯৫ সালের পর রিয়ালের কোনো ফুটবলার এই প্রথম নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার থেকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, যা আজ পেরিয়ে গেলেন গুলের।

গুলেরের এই গোল নিয়ে রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ ‘রিয়াল মাদ্রিদ টিভি’কে বলেন, ‘ও আরেক ম্যাচেও ওই জায়গা থেকে শট নিয়ে বারে লাগিয়েছিল। আজ গোল করে দেখাল। কী দারুণ গোল!’ রিয়াল কোচ আরবেলোয়া বলেন, ‘সবার হাত তখন মাথায় উঠে গিয়েছিল। শুধু এই গোলটা দেখার জন্যই টিকিট কেটে মাঠে আসা সার্থক।’

গুলেরের এই গোলের আগেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়ালের জয়। ম্যাচের ৩৯ মিনিটে আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভের্দে। বিরতির পর ৬৬ মিনিটে রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দেন ডিন হুইসেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমায় এলচে। তবে শেষ মুহূর্তে গুলেরের গোলে রিয়াল মাঠ ছাড়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে।

এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬৬। অন্য দিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭।

আজ রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সা।

রিয়াল নিজেদের পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ১৭ মার্চ বাংলাদেশ সময় রাত দুইটায় ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে ঘরের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে সিটিকে হারিয়েছিল রিয়াল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রিয়াল   জয়   গুলের   ইতিহাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close