বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
খেলাধুলা
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানসিটি ড্র করায় শিরোপার লড়াইয়ে এগিয়ে আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচের আগে পেপ গার্দিওলা সতর্ক করে বলেছিলেন, ওয়েস্ট হ্যামের মাঠ থেকে জিততে না পারলে শিরোপার আশা শেষ হয়ে যাবে। সেই সতর্কতা বাস্তবে পরিণত হলো। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ম্যান সিটি পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হলো। একই দিনে আর্সেনাল তাদের ম্যাচে এভারটনকে ২-০ গোলে পরাজিত করেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ দুই দলের মধ্যে এখন ব্যবধান ৯ পয়েন্টের। অবশ্য আর্সেনাল এক ম্যাচ বেশি খেলেছে। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের। লিগ মৌসুমের ৮ ম্যাচ হাতে রেখে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারার তিন দিনের মাথায় আরেকটি শিরোপা হাতছাড়া করার আশঙ্কায় ম্যানসিটি। আর্সেনালের সাবেক খেলোয়াড় কোন্সতান্তিনোস মাভারোপানোস ওয়েস্ট হ্যামের হয়ে সমতাসূচক গোলে সিটিকে ধাক্কা দেন। বার্নার্দো সিলভার গোলে মাত্র চার মিনিট লিড ধরে রেখেছিল ম্যানসিটি।

লন্ডন স্টেডিয়ামে ম্যানসিটি-ওয়েস্ট হ্যাম ম্যাচের কিক অফের ২০ মিনিট আগে আর্সেনাল শেষ দিকের দুটি গোলে জয় আদায় করে। ওয়েস্ট হ্যামের জন্য রাতটি ছিল দারুণ। এই এক পয়েন্টেই তারা ডিসেম্বরের পর প্রথমবার রেলিগেশন জোন থেকে বের হতে পেরেছে। 

নিউক্যাসল ইউনাইটেড ম্যাচে বুকিংয়ের কারণে টাচলাইনে নিষিদ্ধ ছিলেন গার্দিওলা। কিন্তু সহকারী পেপ লিন্ডার্সের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি দূর থেকে। প্রথম ১০ মিনিট ৯৩ শতাংশ বল দখলে রেখে শুরুটা উপভোগ্য করে তোলে সিটি। ওয়েস্ট হ্যামের সাতটির বিপরীতে তাদের পাস ছিল ৯৪টি! 

কিন্তু গোলমুখের সামনে হতাশ হয়েছে তারা। রায়ান আইত নৌরির ক্রসে দূরের পোস্ট থেকে হেড করে জালের দেখা পেতে ব্যর্থ হন আর্লিং হালান্ড। এই দলটির বি পক্ষে ১১ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার, অন্য যে কোনো দলের চেয়ে বেশি। কিন্তু সাম্প্রতিক সময়ের দুর্দশা কাটাতে পারেননি প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে। শেষ ১২ প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র তিন গোল ছিল তার।

অবশ্য সিটি ৩১তম মিনিটে এগিয়ে যায়। আন্তোয়ান সেমেনিয়ো ও ওমর মারমুশের যোগসাজশে সিলভা বাঁ দিকে বল পান। পর্তুগিজ প্লেমেকার বল তুলে দিতে চেয়েছিলেন হালান্ডকে। কিন্তু তার ক্রসটি ভুল করে শেষ পর্যন্ত হ্যামার্স গোলকিপার ম্যাডস হারমানসেনের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।

কিন্তু লিড মাত্র চার মিনিট ছিল। ম্যাচে ওয়েস্ট হ্যামের প্রথম কর্নার নেন জ্যারড বাওয়েন। তার বাঁকানো ক্রস পাঞ্চ করে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিটি কিপার জিয়ানলুইজি দোনারুম্মা। কিন্তু পারেননি। মাভরোপানোস সহজেই হেড করে লক্ষ্যভেদ করেন।

সফরকারীরা হাফ টাইমে এগিয়ে যেতে পারত। হালান্ডের বাড়ানো বল সেমেনিয়ো গোলবারের পাশ দিয়ে মেরে হতাশ করেন। মারমুশের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে রায়ান শেরকিকে তার বদলি নামায় সিটি এবং জেরেমি ডকুকেও পাঠায়।

বলে শেরকির প্রথম ছোঁয়ায় হালান্ড গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নিচু শট পোস্টের কাছে রুখে দেন হারমানসেন। হালান্ডের হতাশা আরও বাড়ে। গোলমুখের সামনে ডকুর বাড়ানো পাসে শট নিতে গিয়ে তালগোল পাকান তিনি।

পরে তিজানি রেইন্ডার্সের প্রচেষ্টা নস্যাৎ করেন হারমানসেন এবং মার্ক গুয়েহি উঁচু দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যাম ব্যবধান বাড়তে না দিয়ে সিটির শিরোপার আশায় বড় ধাক্কা দিয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইংলিশ প্রিমিয়ার লিগ   ম্যানসিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close