শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
দেশে ফেরার বিষয়ে মুখ খুললেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বিসিবি। তবুও এখনো তার দেশে ফেরা সম্ভব হয়নি। কবে তিনি ফিরবেন এবং ঠিক কোন কারণে বিষয়টি আটকে আছে—এ নিয়ে আলোচনা ও প্রশ্ন ক্রমেই বাড়ছে। অবশেষে এসব বিষয়ে নিজেই মুখ খুলেছেন সাকিব।

পাকিস্তান সিরিজ চলার সময় সাকিবের দলে ফেরার গুজব জোরালো হয়েছিল। সমর্থকরা আশা করেছিলেন মিডল অর্ডার সামলাতে ও বোলিংয়ে ভারসাম্য আনতে সাকিব ফিরবেন। কিন্তু অমীমাংসিত আইনি বিষয়ের কারণে দেশের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

সাকিব বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘আমি আশা করি ফিরতে পারব। সব কিছু আইনি জটিলতায় আটকে আছে।’

বিসিবি এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে বলেও ইঙ্গিত দিলেন সাকিব।

তিনি বলেন, ‘বোর্ড এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে। একটু বেশি চেষ্টা করলে এই বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে।’ 

সাকিব সারা জীবন লড়েছেন খেলোয়াড়দের বিপক্ষে। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনীতির মাঠেও ‘লড়েছেন’। তবে আদালতের লড়াই এবারই প্রথম। স্বীকার করলেন পরিস্থিতিটা তার কাছে অপরিচিত।

তিনি বলেন, ‘এই আইনি বিষয়গুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

তবে এসব মিটে গেলেই যে কেবল তিনি ফিরতে পারবেন, সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার কথা, ‘আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। একদিন যদি বিষয়টার সমাধান হয়, ইনশাআল্লাহ পরদিনই ফিরব।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দেশ   সাকিব আইন   আওয়ামীলীগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close