সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
নওগাঁয় বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৪৬ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১০:৫২ পিএম
বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার আমইড় গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিআরএফ ইয়ুথ ক্লাব প্রতিবছর ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে সারাদেশে উপহার সামগ্রী বিতরণ করে থাকে। এবারের ঈদ উপহার প্যাকেজে এক লিটার সয়াবিন তেল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, এক কেজি আটা, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, বিভিন্ন প্রকারের সেমাই এবং কিশমিশ দেওয়া হয়েছে। 

বিআরএফ ইয়ুথ ক্লাবের এই ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি সুবিধাভোগীরা।

আমইড় গ্রামের নাজিরা বেগম বলেন, ‘ঈদে আমাদের খোঁজখবর কেউ নেয় না। আলহামদুলিল্লাহ, এবার প্রথম ঈদে এতগুলো বাজার উপহার পেয়েছি। ঈদে আর কোনো কিছু কিনতে হবে না। এই বাজারেই ঈদ পার হয়ে যাবে।’ 

 
স্থানীয় হুমায়ুন কবির বলেন, ‘ঈদ আসলেই পরিবারের সবার বাজার নিয়ে একটা চিন্তার মধ্যে থাকতে হয়। এবারের বাজারের হিসাব মিলাতে পারছিলাম না। তার মধ্যে বিআরএফ থেকে এই উপহার পেলাম। অনেক খুশি লাগছে। দোয়া করি, তারা মানুষের কল্যাণে কাজ করে যাক।’

বিআরএফ ইয়ুথ ক্লাব নওগাঁ শাখার পরিচালক মনিরুল ইসলাম শামীম বলেন, ‘ঈদ আমাদের সকলের উৎসব। আমরা চাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন এই উৎসবে সমানভাবে সামিল হতে পারে। বিআরএফের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি ঈদের প্রয়োজনীয় বাজার অসহায়দের মাঝে পৌঁছে দিতে। সমাজের যারা বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন তাদের অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান।’


উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান, জনস্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, পাঠচক্র, সেবামূলক ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিআরএফ ইয়ুথ ক্লাব    বিআরএফ   ঈদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close