শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
মেসির নেতৃত্বে বিশ্বকাপ প্রস্তুতি শুরু, ২৮ সদস্যের দল ঘোষণা স্কালোনির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মেসির অধিনায়কত্বেই বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। চলতি মাসের শেষে প্রীতি ম্যাচে গুয়াতেমালা জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১৮ মার্চ) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি এখনও পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে নিশ্চিত না হলেও, প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্কালোনির ঘোষিত দলে রয়েছেন রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তমাস পালাসিওস ও গাব্রিয়েল রোহাস।

চোটের কারণে দলে নেই জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজ।

৩৮ বছর বয়সেও দারুণ ফর্মে থাকা মেসিকে ঘিরেই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   বিশ্বকাপ প্রস্তুতি   দল ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close