সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
গণমাধ্যম
গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে : তথ্যমন্ত্রী
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী যেমন জবাবদিহিতার মধ্যে থাকেন, রাজনীতিবিদদেরও যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।’

রোববার (২২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘একটি উপজেলায় একই নামে একাধিক প্রেস ক্লাব থাকতে পারে না; একটি প্রেস ক্লাবই থাকবে। প্রেস ক্লাবের নেতৃত্বই নির্ধারণ করবে কে কোন মানের সাংবাদিক। সাংবাদিকদের মানোন্নয়নে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুসংগঠিত প্রেস ক্লাব গড়ে তুলতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রেস ক্লাবের গঠনতন্ত্র তৈরির পরামর্শ রইলো।’
 
আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা ও মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার প্রমুখ। 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আগৈলঝাড়া    গণমাধ্যম    তথ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close