রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
গণমাধ্যম
খোলা কাগজের সহ-সম্পাদক রোকনের শিশুসন্তানের মৃত্যু, সহকর্মীদের শোক
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ১০:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক রোকন উদ্দীনের শিশুসন্তান নাওয়ান আরবিন (৬) মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে চিকিৎসাধীনে শেষ নিশ্বাস ত্যাগ করে সে। 

নাওয়ান আরবিনের মৃত্যুতে খোলা কাগজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
  
এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অসুস্থ আরবিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকাল ৯টার দিকে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে চিকিৎসাধীনে মৃত্যু হয় তার। 

এরপর তাকে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালীহরে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে, আরবিনের মৃত্যুতে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী মো. আহসান হাবীব, নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ, যুগ্ম বার্তা সম্পাদক প্রণব আচার্য্য, প্রধান প্রতিবেদক আলতাফ হোসেনসহ গণমাধ্যমটিতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক রোকন উদ্দীন   শিশু সন্তানের মৃত্যু   সহকর্মীদের শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close