শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বুলবুকে নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা, রটনা, গুঞ্জন, ফিসফাস, কানাঘুষা ছিল। সেই রোজার আগে দেশছাড়া আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত আর ফিরে আসবেন কি না, বা আদৌ এলে কবে, কখন আসবেন, তা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছিল, নানা মুনির নানা মত ছিল।

ক্রিকেট বোর্ড কর্তারা একটা সময় দাবি করেছিলেন, তিনি বলে-কয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ করে ২৬-২৭ মার্চ নাগাদ দেশে ফিরবেন। ২৬ পেরিয়ে ২৭, এরপর ২৮ পেরিয়ে আজ ২৯ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি দেশে ফিরেছেন? এ প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন এবং এখন তিনি ঢাকায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলো এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর বঞ্চিত এবং কাউন্সিলরশিপ না পাওয়া একঝাঁক ক্রিকেট সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনকে একটি অবৈধ, অস্বচ্ছ এবং সরকারি হস্তক্ষেপে পরিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন।

সেই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই-বাছাই করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দেয়ার কথা। সময় ঘনিয়ে আসছে, তদন্ত প্রতিবেদন তৈরিরও দিনক্ষণ প্রায় চূড়ান্ত।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সভাপতি   বুলবুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close