সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
অর্থনীতি
দুই দিন বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বপূর্ণ কিছু আপডেটের জন্য দুই দিন সব ধরনের অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। সোমবার (৩০ মার্চ) ও মঙ্গলবার (৩১ মার্চ) এ সার্ভিস বন্ধ থাকবে।

রোববার (২৯ মার্চ) এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ই-ভ্যাট সিস্টেমে ‘আপডেট সাইন-আপ ফর্ম উইথ ই-টিন ইনফরমেশন’, মূসক-৯.৩ আপডেট এবং মূসক-৯.৩ সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে মূসক-৯.১ ও মূসক-৯.২ আপডেট করার জন্য এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৩০ মার্চ সকাল ৬টা থেকে শুরু করে আগামীকাল ৩১ মার্চ রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। এই সময়ের পর পুনরায় ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস যথারীতি সচল হবে।

এনবিআরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. গোলাম মোস্তফার সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্ট সব কমিশনারেট, কাস্টমস হাউস ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

ভ্যাট সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণকারী সেবাগ্রহীতাদের এই সময়ের কথা মাথায় রেখে তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ই-ভ্যাট সিস্টেম সার্ভিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close