শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৪৪ পিএম আপডেট: ৩১.০৩.২০২৬ ২:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “সরকার খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী খেলাধুলাপ্রেমী হওয়ায় ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।”

তিনি ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংসহ বিভিন্ন খেলায় দুই দেশের যৌথ উদ্যোগে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া কোচ উন্নয়ন ও প্রশিক্ষণে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং দেশের স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের আহ্বান জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।”

পাশাপাশি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও ক্রীড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যুব ও ক্রীড়া   প্রতিমন্ত্রী   চীন   রাষ্ট্রদূত   সৌজন্য সাক্ষাৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close