শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
গাজীপুরে ২৪ ঘণ্টায় ২৭ হাম রোগী শনাক্ত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে হঠাৎ করেই হামের প্রকোপ বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে হাম রোগীর সংখ্যা বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আমান উল্লাহ জানান, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৪৪ জন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘বর্তমানে আমাদের হাসপাতালে কোনো হাম রোগী ভর্তি নেই। তবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন আটজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, যার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে বর্তমানে ২৭ জন হাম রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু।’

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জ্বর, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   হাম রোগী শনাক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close