শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
স্বাস্থ্য
রাজশাহী মেডিকেলে নবজাতকের জন্য রেডিয়েন্টের ভেন্টিলেটর হস্তান্তর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:০০ পিএম আপডেট: ৩১.০৩.২০২৬ ১০:১০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উচ্চমানসম্পন্ন ইউএসএ অরিজিনের দুইটি নিওনেটাল ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যেমে হস্তান্তর করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভেন্টিলেটরগুলো তুলে দেন। 

ঢাকায় অবস্থিত রেডিয়েন্ট ফার্মার প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম উপস্থিত ছিলেন। 

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যান্সের পরিচালক নাসরুল্লাহ জানান, পর্যায়ক্রমে মোট ১০টি ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট দেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার দুইটি ভেন্টিলেটর দেওয়া হল এবং বাকি ভেন্টিলেটরগুলো আমদানি প্রক্রিয়াধীন আছে।

সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এরই ধারাবাহিকতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

হাসপাতাল পরিদর্শন শেষে কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সুবিধার অভাবে তা এখনো চালু হয়নি। খুব শিগগিরই সেখানে শিশুদের বহির্বিভাগ চালু করা হবে এবং পর্যায়ক্রমে সেটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তর করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল   নবজাতক   রেডিয়েন্টের ভেন্টিলেটর  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close