শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
গণমাধ্যম
চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া, বিআরজেএর প্রতিবাদ
মো. নুর করিম, নোয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণের অভিযোগে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)। একই সঙ্গে সংগঠনটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পাদক মো. নুর করিম যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 
 
বিবৃতিতে তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের এভাবে অপমান, হেনস্তা ও হাতকড়া পরানো শুধু অমানবিকই নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিআরজেএ নেতৃবৃন্দ উল্লেখ করেন, কুমিল্লার চান্দিনা উপজেলার এসিল্যান্ড ফয়সাল আল নূর বুধবার (১ এপ্রিল) দুপুরে তার কার্যালয়ে এ ঘটনা ঘটান। পরে সন্ধ্যার দিকে সাংবাদিকদের হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে ও সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিআরজেএ নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তারা। 

সংগঠনটি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। 

পাশাপাশি এ ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানানো হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা    সাংবাদিক    বিআরজেএ    বিবৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close