শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
আপিল করেও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারলেন না ফখর জামান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম
ফখর জামান

ফখর জামান

বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আপিল করেও সিদ্ধান্ত বদলাতে পারেননি এ ব্যাটার। ফলে, আসন্ন দুই ম্যাচে দলকে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছাড়াই মাঠে নামতে হবে।

পিএসএলের টেকনিক্যাল কমিটি ম্যাচ রেফারি রোশান মাহানামার দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ফখর জমান ৩ এপ্রিল মুলতান সুলতান্স ও ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না।

ঘটনার পর ফখর জমান পিএসএলের আচরণবিধি অনুযায়ী আপিল করেছিলেন। তবে, পূর্ণাঙ্গ শুনানি শেষে সেই আপিল খারিজ করে দেয় টেকনিক্যাল কমিটি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানায়, সব প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি চূড়ান্ত।
 
পিএসএলের আচরণবিধির ৪১.৩ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে ফখরকে শাস্তি দেওয়া হয়, যেখানে ম্যাচে অন্যায্য সুবিধা পেতে বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি উল্লেখ রয়েছে। ২০২৬ মৌসুমে এটি তার প্রথম ‘লেভেল থ্রি’ অপরাধ হওয়ায় সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
 
রোববার (২৯ মার্চ) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের শেষ ওভারের আগে বলটি শাহিন শাহ আফ্রিদি ও ফখর জমানের হাতে ঘোরার পর আম্পায়ার ফয়সাল আফ্রিদি বলটি পরীক্ষা করেন। পরে অপর আম্পায়ার শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আলোচনা করে বলটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং লাহোর কালান্দার্সকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।
 
সেই ম্যাচে ৪ উইকেটে হেরে যায় লাহোর কালান্দার্স। শেষ পর্যন্ত এই পাঁচ রানই ম্যাচের ব্যবধানে বড় প্রভাব ফেলে। কারণ, করাচি কিংস ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আপিল   নিষেধাজ্ঞা   ফখর জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close